রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

এক বছর পর অরুণা বিশ্বাসের ধারাবাহিক নাটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

গুণী অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক অরুণা বিশ্বাস অভিনয়েই বেশি নিয়মিত। মাঝে মধ্যে নির্মাণেও তাকে দেখা যায়। দু’বছর আগে সর্বশেষ একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি।

এর মধ্যে আর নাটক নির্মাণের তেমন কোনো সুযোগ হয়ে ওঠেনি তার। কারণ অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে এখন বেশ সক্রিয় তিনি। করোনাকালের বেশিরভাগ সময় ছিলেন কানাডায়।

সেখান থেকে ফিরে এখন আবারও কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। গত বছরের শেষ দিকে ফরিদুল হাসানের পরিচালনায় ‘ফরেন ভিলেজ’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন।

নাটকটি আজ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে। এতে অভিনয় প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘কয়েক বছর থেকে ধারাবাহিক নাটকে সেভাবে অভিনয় করছি না। কারণ অন্যান্য কাজেও আমি অনেক ব্যস্ত। এ নাটকের শুটিং করেছি অনেক আগেই। এতে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর নাম ‘এক আঁজলা আগুন’। মুক্তিযুদ্ধ চলাকালীন গল্প নিয়েই মূলত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে। যুদ্ধকালীন যেসব নারীর সন্তানের পিতৃপরিচয় ছিল না এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের পিতার পরিচয়ের ক্ষেত্রে নিজের নামের কথা এবং ৩২ নম্বর বাড়িই হবে তাদের ঠিকানা এ বিষয়টিই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে বলে জানান অরুণা বিশ্বাস। এটি নির্মাণের জন্য সরকারি অনুদানও পেয়েছেন তিনি।

চলচ্চিত্রটির দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। চলতি মাসের শেষ দিকে এর শুটিং করবেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত এম রাহিম পরিচালিত ‘শান’ নামে একটি ছবি। এতে তিনি পূজা চেরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া দ্বিতীয়বারের মতো সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও কাজ করছেন অরুণা বিশ্বাস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD