রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ১১৪১, মৃত্যু ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

গত এক সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪১ জন। আর এই সাত দিনের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। আর মারা গেছেন ৯৫ জন।

সোমবার (৮ নভেম্বর) সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে কেউ মারা যাননি। অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। আর এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯ জন রোগী। ডেঙ্গুতে এবছর এ পর্যন্ত ৯৫ জন মারা গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD