রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

এফডিসিতে চম্পার সোনালি দিনগুলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডের সিনেমায় অভিষেক হয় চিত্রনায়িকা চম্পার। প্রায় চার দশকের অভিনয় জীবনে রয়েছে অনেক স্মৃতি তার। এই অভিনেত্রীর স্মৃতিতে এখনও উজ্জ্বল এফডিসি’র সোনালি সময়গুলো।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর আয় অনেকটায় কমে গেছে। এমতাবস্থায় সরকারি এই প্রতিষ্ঠানের আয় বাড়ানো ও আধুনিকায়নের অংশ হিসেবে ভেঙে ফেলা হচ্ছে ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর। সেখানে তৈরি হবে ১৫ তলা বিএফডিসি কমপ্লেক্স। আর এই শুটিং ফ্লোর এবং বিএফডিসি জুড়ে রয়েছে শিল্পীদের নানান কাজের স্মৃতি। তারই অংশ হিসেবে চিত্রনায়িকা চম্পা এফডিসি ও এই শুটিং ফ্লোর দুটিকে ঘিরে স্মৃতিচারণ করেছেন।

চিত্রনায়িকা চম্পা বলেন, ‘১৯৮৫ সালে ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে পর্দায় আগমন ঘটে আমরা। আমাদের সময়ে সিনেমার যত কাজ হতো তার সবকাজই এফডিসিতেই হতো। আউটডোর খুব কম কাজ করেছি আমরা। এই এফডিসিই ছিল আমারদের সবকিছু। যখন শুনলাম এফডিসির ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর ভাঙা হচ্ছে তখন খুব কষ্ট লেগেছে। এই ফ্লোরগুলোতে কতশত স্মৃতি রয়েছে আমাদের। সেগুলো ফ্লোরগুলো ভাঙার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলোও বিলিন হয়ে গেল!’

তিন নম্বর শুটিং ফ্লোরের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন চম্পা। নিজের অজান্তেই চোখের পানি চলে আসে তার। তিনি বলেন, এই শুটিং ফ্লোরেই একটি ছবির কাজ করছিলাম। সেখানে আমার সঙ্গে ছিল দিতি। ওইদিন দিতির সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েকের বেশি কথা হয়। এরপর দিতির সাথে আর এভাবে আলাপ হয়নি। ওর কথা বেশ মনে পড়ছে। সেদিন কতই না কথা বলেছি।

তিনি বলেন, ‘‘১৯৮৮ সালে মইনুল হোসেন পরিচালিত ‘যোগাযোগ’ সিনেমায় অভিনয় করেছি। এ ছবিতে রাজ্জাক ভাই ছিলেন, জাফর ইকবাল, রাজীব ভাই ছিলেন। তারা কিন্তু আজ পৃথিবীতে নেই। তাদের কথাগুলো মনে পড়ে। আমরা এফডিসি একসাথে অনেক কাজ করিছি। আজ কিন্তু অনেকেই নেই। মান্না, সালমান শাহ, মোস্তফা ভাই, জসিম ভাই অনেকেই নেই কিন্তু। তাদের সঙ্গে এফডিসিতে যে ফ্লোর গুলোতে কাজ করেছি সেখানে গেলেই তাদের স্মৃতির কথা মনে পড়ে।’’

ববিতা বলেন, ‘৪ নম্বর ফ্লোরে একদিন কাজ করছিলাম, সেদিন সালমান শাহ এফডিসিতে একটা ছবির শুটিং করছিল। ওইদিন সে এসে আমার সঙ্গে ৪ নম্বর শুটিং ফ্লোরের মেকআপ রুমে এসে বসে অনেকক্ষণ কথা বলেছিল। ওর ওই স্মৃতিগুলো এখন চোখ বন্ধ করলেই ভেসে উঠে। সত্যি কথা বলতে সেই সোনালি দিনের কথা বলতে গেলে দিন পেরিয়ে যাবে, কিন্তু স্মৃতিমাখা কথাগুলো শেষ হতে চাইবে না।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD