শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :

এবার কপিলের অতিথি পবনদীপ-অরুনিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

‘ইন্ডিয়ান আইডল’র শুরু থেকেই চর্চায় রয়েছেন পবনদীপ রাজন ও অরুনিতা কাঞ্জিলাল। অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে, বিজয়ী হিসেবে পবনদীপ এবং প্রথম রানার আপ হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন অরুনিতা। কিন্তু তাদের নিয়ে এখনও চর্চার শেষ নেই। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকে তারা।

এইতো ক’দিন আগে হৃতিক রোশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই প্রেমিক যুগল। এবার কপিল শর্মার সঞ্চালিত অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন তারা।

অবশ্য অরুনিতা আর পবনদীপ একা নন, থাকছে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র ছয় ফাইনালিস্ট আর সংগীশিল্পী নেহা কাক্কার।

সম্প্রতি পবনদীপ আর অরুনিতার একটা ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল কপিলের সেটে তোলা গ্রুপ ফোটো। যেখানে কপিল শর্মা আর অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সকলে।

ছবিটি প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD