শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

এবার চিকিৎসক পপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দীর্ঘ সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকের ভালোবাসাও অর্জন করেছেন। এ চিত্রনায়িকা এবার একটি নতুন ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন।

রাজু আলীম ও মাসুমা তানির যৌথ পরিচালনায় ছবির নাম ‘ভালোবাসার প্রজাপতি’। এতে পপিকে করোনাভাইরাস আক্রান্ত একজন চিকিৎসক হিসেবে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা

নিজেদের জীবনবাজি রেখে কীভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন তা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। চিকিৎসকদের জীবন অনেক চ্যালেঞ্জের ও কষ্টের।’ এখন থেকে নিয়মিত অভিনয় করবেন বলে জানিয়েছেন পপি।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD