শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :

এবার রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার গানটির অরিজিন্যাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে সেই গানটি শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভা কভার ভার্সন তৈরি করেন। এরপরই রীতিমতো ভাইরাল। ঘুরছে দেশে দেশে, কণ্ঠে কণ্ঠে। গানটির সুর ও গায়কীর মায়াজালে মজেছেন সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকারাও। শ্রীলংকার পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও গানটি বেশ জনপ্রিয়তা পায়।

কয়েকদিন আগে গানটি কণ্ঠে তুলে বাংলাদেশে তুমুল আলোচনার জন্ম দেন হিরো আলম। সেই গানটি এবার গাইলেন স্টেশনের ভবঘুরে জীবন থেকে রাতারাতি সামাজিক মাধ্যমে ‘তারকা’ বনে যাওয়া সেই ‘পাগলী’ রানু মণ্ডলও। সম্প্রতি বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়া সিংহলী গানটি রানুর কণ্ঠে শুনে অনেকে বেশ উপভোগ করেছেন।

তবে কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড় দেননি। ‘মানিকে মাগে হিথে’ গাওয়া রানুর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে লাল রঙের টি-শার্ট গায়ে দেখা যাচ্ছে তাকে। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে। অনেকেরই মত, উচ্চারণে সমস্যা থাকলেও সুরে সেরকম কমতি নেই! এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল বলেও দাবি অনেকের!

২০১৯ সালের এপ্রিল মাসে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে সকলের পরিচিত মুখ হয়ে ওঠেন রানু মণ্ডল। তারপর হিমেশ রেশমিয়ার সুরে বলিউডেও প্লে-ব্যাক করেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দারুণ সম্ভাবনা তৈরি করেন। কিন্তু একটা পর্যায় রানুকে আবার ফিরে যেত হয় নিজের পুরনো ঠিকানায়! শোনা যাচ্ছে, তার জীবনী নিয়ে নাকি বায়োপিকও তৈরি হতে যাচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD