শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :

এবার লাদাখে হবে ‘লাল সিং চাড্ডা’র শুটিং, থাকছেন নাগা চৈতন্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি এর শুটিং। দীর্ঘ আড়াই বছর ধরে বিভিন্ন ঝঞ্ঝাট পেরোতে হচ্ছে আমিরকে এই ছবির শুটিংয়ের জন্য।

শোনা যাচ্ছে- এবার ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য লাদাখে যাবেন আমির খান। তবে পর্দায় লাদাখের সিকোয়েন্স খুব বেশিক্ষণের জন্য না হলেও এখানে ৪৫ দিনের শুটিং শিডিউল ঠিক করেছেন মিস্টার পারফেকশনিস্ট।

এখানেই শেষ নয়, ছবিতে আমিরের সহশিল্পী হিসেবে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী তারকা নাগা চৈতন্যকে।

শুরুতে দক্ষিণের আরেক তারকা বিজয় সেতুপতির এই ছবিতে কাজ করার কথা থাকলেও ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে নিজেকে এই ছবি থেকে সরিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে তার জায়গাতেই আসেন নাগা চৈতন্য।

আদভেদ চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। এতে আমির খানের সহশিল্পী হিসেবে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD