শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :

এলির সঙ্গে রোম্যান্সে মাতলেন আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। এরইমধ্যে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে অভিনেত্রী এলি আব্রামের সঙ্গে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেলো।

আমির-এলির রোম্যান্সের সেই ঝলকও ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে এলিকে ভালোবাসায় আগলে রাখতে দেখা গেলো।

আমিরের সঙ্গে রোম্যান্সের সেই মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে এলি লিখেছেন, তিনি (আমির) সবকাজেই ওস্তাদ, আর সে (এলি) হলো ডান্স ফ্লোরের রানি। তৈরি হয়ে যান তাদের সঙ্গে দেখা করতে, ১০ মার্চ।

এলির আসন্ন ছবি ‘কই জানে না’-তে একটি রোম্যান্টিক ডান্স নম্বরে নায়িকার সঙ্গে দেখা মিলবে আমির খানের। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমিরের বন্ধু আমিন হাজি। বন্ধুর আবদার মেনেই এই ছবিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD