স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল এবং নতুন পদায়নের বিস্তারিত তুলে ধরা হলো-
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৭ নভেম্বরের ছুটির দিন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
১. মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা: বর্তমান কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৭ নভেম্বর নিয়ে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।
২. ফারুক আহমেদ: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।
৩. মো. সায়েদুর রহমান: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
৪. গাজী জসীম উদ্দিন: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা।
৫. ইসরাইল হাওলাদার: বর্তমান কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।
৬. মো. আশিক সাঈদ: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর।
৭. মীর আশরাফ আলী: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রেলওয়ে পুলিশ।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।
জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।