বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েব সিরিজে রাইমা সেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

আবারও ওয়েব সিরিজে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনকে।

পরিচালক দেবালয় ভট্টাচার্য নির্মাণ করছেন ‘দেবদাস ও একটি খুনের গল্প’। সেখানে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমাকে।

শুরুতে চন্দ্রমুখীর চরিত্রে সোহিনী সরকারকে কাস্টিংয়ের কথা ভাবা হয়। তবে শেষ পর্যন্ত রাইমাকে চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়। এই সিরিজ়ে তার চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।

এই ওয়েবে দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে সিরিজ়।

জানা যায়, রহস্য গড়াবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের। তবে এই দেবদাসের মদ্যপানের নেশা নেই। প্রশ্ন আসছে নিশ্চয় তাহলে কীসের নেশায় আসক্ত সে? রহস্য সেখানেই। পাহাড়ে আউটডোরের পরিকল্পনা চলছে। আগামী মাসেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ায় কথা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD