শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :

‘ও যেখানেই আছে, ভালো থাক’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। এরপর ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার শেষকৃত্য।

ছেলেকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন সিদ্ধার্থের মা রীতা শুক্লা।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধার্থর জন্য ভার্চুয়াল প্রার্থনা সভার আয়োজন করেছিলেন তার পরিবারের সদস্যরা। ধর্মীয় সংস্থা ব্রাহ্মকুমারীর মাধ্যমে এই ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়েছিলো। সেখানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থর মা রীতাও। ভক্তরাও সেই প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন।

এদিন, সিদ্ধর্থের মায়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিলো। যেখানে বলা হয়েছে, ‘প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা সিদ্ধার্থের শেষ যাত্রায় হাজির হয়েছিলেন এবং নিঃশর্ত ভালোবাসা প্রকাশ করেছিলেন। এটি অবশ্যই এখানে শেষ হয়ে যায় না কারণ ও চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে! সিদ্ধার্থ সবসময়ই তার গোপনীয়তাকে মূল্য দিয়ে এসেছে, অতএব আমরা আপনাকে অনুরোধ করছি আমাদের পরিবারের শোকে গোপনীয়তা বজায় রাখুন।’

ওই বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘স্পর্শকাতরতা ও সহানুভূতির জন্য বিশেষ ধন্যবাদ মুম্বাই পুলিশ বাহিনীকে। তারা প্রাচীরের মতো আমাদের রক্ষা করেছে। দিনের প্রতিটা মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছে! দয়া করে তাকে আপনার হৃদয়ে এবং প্রার্থনায় রাখুন। ওম শান্তি- শুক্লা পরিবার।’

এদিকে, সিদ্ধার্থের স্মরণ অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ব্রাহ্মকুমারীর পক্ষে বিকে শিবানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, সিদ্ধার্থের মৃত্যুর পর তার সঙ্গে রীতার আলাদা করে কথা হয়েছে। সিদ্ধার্থের মা স্মরণ সভায় উপস্থিত হয়ে বলেন, ‘আমার শুধু একটাই সংকল্প। ও (সিদ্ধার্থ) যেখানেই আছে, ভালো থাক।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD