বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কঙ্গনার বিরুদ্ধে শিবসেনার ‘দেশদ্রোহী’ মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা দায়ের করল শিবসেনা। থানের শ্রীনগরে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয় শিবসেনার আইটি সেলের পক্ষ থেকে। মুম্বাইয়ের সঙ্গে কঙ্গনা কীভাবে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ তুলনা করতে পারেন বলে প্রশ্ন তোলা হয়। মুম্বাইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে মন্তব্য করেছেন, তা জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয় শিবসেনার পক্ষ থেকে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে সমালোচনা শুরু করেন কঙ্গনা রানাউত। বলিউডের একাধিক ক্যাম্পের পাশাপাশি মুম্বাই প্রশাসনের বিরুদ্ধেও আক্রমণ করেন কঙ্গনা। ফলে মুম্বাই পুলিশের উপর তিনি ভরসা রাখতে পারছেন না বলেও মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে।

এরপরই শিবসেনার পক্ষ থেকে কড়া আক্রমণ করা হয় বলিউড কুইনকে। মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী অনিল দেশমুখও কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করেন। এমনকী বলিউডের একাংশের পক্ষ থেকে কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করা হয় সমানভাবে। মুম্বাইতে থাকলে গেলে ওই মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে বলেও অভিনেত্রীর ঠাকরের দল। এরপরই কঙ্গনা রানাউত ঘোষণ করেন, তিনি মুম্বইতে ফিরছেন। কারও ক্ষমতা থাকলে তাঁকে যেন আটকানো হয় বলেও মন্তব্য করেন কঙ্গনা।

কঙ্গনা রানাউতের সঙ্গে শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের শুরু হতেই অভিনেত্রীর মুম্বইয়ের অফিস ভাঙচুরের জন্য বিএমসি তরফে লোক পাঠানো হয় বলে অভিযোগ করা হয়। এমনকী, কঙ্গনা একটি ভিডিও শেয়ার করে তুলে ধরেন সেই ঘটনা। তবে এসব করে তাঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি নতুন করে শক্তি সঞ্চয় করবেন বলে হুমকি দেন বলিউড অভিনেত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD