শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :

কন্টাক্ট লেন্স গলে নায়িকার চোখ ক্ষতিগ্রস্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

চোখ আকর্ষণীয় করে তুলতে তরুণীদের মাঝে কন্টাক্ট লেন্সের ব্যবহার বেড়েছে। অনেক নায়িকা-মডেলরাও তাদের চোখে লেন্স ব্যবহার করেন। অনেক সময় লেন্স পড়ার কারণে বেশ বিড়ম্বনায় পড়তে হয় তাদের। সম্প্রতি তেমনি বিড়ম্বনার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা তানহা তাসনিয়া।

জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে কন্টাক্ট লেন্স নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা। কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বাসায় বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, কয়েক সপ্তাহ বিশ্রামের পর চোখের দৃষ্টি স্বাভাবিক হবে।

তানহা বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে দুর্ঘটনাটি ঘটে। সেদিন রোদের মধ্যে ফটোশুট করছিলাম। রোদ ও লাইটের তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে যায়। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেললেও চোখে কিছু দেখতে পারছিলাম না।

তিনি আরো বলেন, আতঙ্কে শুটিং থেকে ওইদিনই প্লেনে করে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। এই ক’দিনে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।‘

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD