শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :

কবরীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গত সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। কিন্তু বুধবার রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, বুধবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন।

কিন্তু হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে বলে জানান তিনি।

কবরীর কিডনির জটিলতার পাশাপাশি শারীরিক দুর্বলতা রয়েছে বলেও জানান জামিল আহমেদ।

সোমবার দুপুরে কবরীর নমুনা পরীক্ষায় ক‌রোনাভাইরাস রি‌পোর্ট ‘প‌জি‌টিভ’ আসে। এরপর রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD