শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বলিউডে মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা। এবার আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া।

মঙ্গলবার রাতে তার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন। খবর-বলিউড হাঙ্গামা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল থেকে নিজের একটি ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘সবরকমভাবে সতর্কতায় থেকেও পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছি।’

এ সময় তিনি অনুরাগীদের উদ্দেশে বলেন, সবাই যেন মাস্ক পরে থাকে। করোনা টিকা যেন নেওয়া হয়।

সম্প্রতি ঐশ্বরিয়া ইন্ড্রাস্টিতে বেশ আলোচনায় আছেন। তার কারণ, দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন তারা।

ঐশ্বরিয়া রজনীকান্ত একজন পরিচালক এবং প্লেব্যাক গায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD