শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

করোনামুক্ত অর্জুন কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

প্রেমিকা মালাই আরোরার পর এবার করোনামুক্ত হয়েছেন অর্জুন কাপুর। বুধবার (০৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেতা নিজেই।

শেয়ার করা পোস্টে অর্জুন লিখেছেন- “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সম্পূর্ণ সুস্থ এবং শিগগিরই কাজে ফিরবো। আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্যবাদ।”

এদিকে, একটি ফটোশুটের ছবিও শেয়ার করেছেন অর্জুন কাপুর। যেখানে দেখা যাচ্ছে, তার সামনে থাকা আলোকচিত্রী এবং অন্যান্য সকলেই পিপিই পরে রয়েছেন।

এর ক্যাপশনে তিনি লিখেছেন- “সকলকে এই নিউ নর্মাল মেনে নিয়েই এখন থেকে চলতে হবে। আমার কাজ আবার শুরু হতে যাচ্ছে। চার মাস পর এটি আমার প্রথম শুট। নতুন পৃথিবী গ্রহণ করে নিলাম।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD