শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনামুক্ত তাহসান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নেগেটিভ এসেছে অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খানের করোনা টেস্টের রিপোর্ট।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

শেয়ার করা পোস্টে তাহসান লিখেছেন- “একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এজন্য প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এতো মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD