রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দু’পক্ষের হাতাহাতি ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া ও তার মেয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনা আক্রান্ত হন। তারপর আতঙ্কের মধ্যে বচ্চন পরিবারের প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়েছিলে। টেস্টে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে। তবে গত ১২ জুলাই জানা যায় ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চনের শরীরে এই ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে।

তারপর থেকেই তারা বাড়িতেই আইসোলেশনে ছিলেন। গত ১৭ জুলাই শরীর খারাপ হলে ঐশ্বরিয়া ও তার মেয়েকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ২৭ জুলাই জানা গেল, মা মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন। তাদের দুজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ বিষয়ে অভিষেক বচ্চন টুইট করে জানিয়েছেন, ‘প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কোভিড টেস্ট নেগেটিভ আশায় বাড়ি চলে গিয়েছে ঐশ্বরিয়া ও আরাধ্যা। আমি ও বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে আছি এখনও।’

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় অমিতাভ বচ্চন নাকি করোনামুক্ত হয়েছেন। যদিও সে খবরের সত্যতা নেই বলেই টুইট করে নিজেই জানিয়ে দেন অমিতাভ বচ্চন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD