শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত অনিল-নীতু-বরুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘যুগ যুগ জিও’ সিনেমাটি। এ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন—বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুর। এ তিন তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডহাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

‘যুগ যুগ জিও’ সিনেমাটি পরিচালনা করছেন রাজ মেহতা। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে সিনেমাটির ইউনিটের এক সদস্য সংবাদমাধ্যমটিকে বলেন—এ সিনেমার প্রধান তিন চরিত্র রূপায়নকারী বরুণ ধাওয়ান, অনিল কাপুর, নীতু কাপুর ও পরিচালক রাজ মেহতা করোনায় আক্রান্ত। সুস্থ না হওয়া পর্যন্ত সিনেমাটির শুটিং বন্ধ থাকবে।

তবে এ বিষয়ে বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুর আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD