শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত ইরেশ যাকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

মরণব্যাধি ক্যানসার ও করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা আলি যাকের। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলের প্রয়াত এই তারকার ছেলে অভিনেতা ইরেশ যাকের।

রোববার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতে একটি পোস্ট শেয়ার করে করোনা আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইরেশ যাকের।

ওই পোস্টে ইরেশ যাকের লিখেছেন, ‘করোনা পজিটিভ হলাম। গত এক সপ্তাহে যারা আমার কাছাকাছি ছিলেন, তাদের সাবধানে থাকার অনুরোধ করছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণগুলোর বিষয়ে। সবার জন্য দোয়া।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD