শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত পূর্ণিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সে বার গণমাধ্যমে বিষয়টি জানাননি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী-কলাকুশলীরাই বিষয়টি জানতেন। এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন ‘মনে মাঝে তুমি’ অভিনেত্রী।

গত সপ্তাহে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কভিড টেস্ট করার পর ফল পজিটিভ এসেছে। খবরটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি।
সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো ‘টফি স্টার সার্চ’-এর বিচারক হিসেবে কাজ করছিলেন পূর্ণিমা। এখানে তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD