শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত সারেগামাপার ৪ বিচারক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’র চার বিচারক।

এই চার বিচারক হলেন- শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কাক্কার। আরও দুই বিচারক ইমন চক্রবর্তী ও রাঘব চট্টোপাধ্যায়েরও হালকা জ্বর রয়েছে। তাদের নিয়েও শঙ্কায় আছে সারেগামাপা টিম।

শোয়ের বিচারক সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় সুস্থ রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

কয়েক দিন আগে শুরু হয়েছে জি-বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র নতুন সিজন। চারজন বিচারকই করোনায় আক্রান্ত হওয়ায় শো চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন আয়োজকরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD