বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত ‌ডোয়াইন জনসনের পুরো পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

হলিউড অভিনেতা ‘দ্য রক’ তথা ডোয়াইন জনসনের শরীরে বাসা বেঁধেছে করোনাভাইরাস। তিনি একা নন, তার স্ত্রী লরেন এবং দুই মেয়ে জেসমিন ও টিয়ানা কোভিড-১৯ রোগে আক্রান্ত। এ কারণে আড়াই সপ্তাহ ধরে পুরো পরিবার কঠিন সময় পার করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ১১ মিনিটের একটি দীর্ঘ ভিডিওর মাধ্যমে খবরটি জানান ৪৮ বছর বয়সী এই তারকা। তার দাবি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরও করোনা থেকে রেহাই পাননি। তবে পরিবারসহ সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।

ডোয়াইন জনসন ভিডিওতে বলেন, ‘জীবনে অনেকবার ইনজুরিতে পড়েছি, শরীরের হাড়ও মচকেছিল কয়েকবার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়া সেগুলোর চেয়ে অনেক বেশি যন্ত্রণার। পরিবারের সুরক্ষাকে এখন সবার আগে প্রাধান্য দিচ্ছি আমি।’

একসময় রেসলিংয়ের ময়দান মাতানো এই তারকার ধারণা, ঘনিষ্ঠ বন্ধুদের সংস্পর্শের কারণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে তার পরিবার।

ভক্তদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে ভিডিওতে ডোয়াইন জনসন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন। পরিবারকে সুরক্ষায় রাখুন। সামাজিক দূরত্বের ব্যাপারে কঠোর হন। ঘরে জনসমাগম এড়িয়ে চলুন। ইতিবাচক থাকুন। পরিচিতজনদের যত্ন নিন।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD