শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনায় বিপজ্জনক হতে পারে ফ্রিজ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

 

করোনা মহামারীর সময়ে ফ্রিজও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ববিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর ওয়ার্নার গ্রিন।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতার কথা জানিয়েছেন।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ২০১০ সালের একটি গবেষণার ভিত্তিতে ওয়ার্নার গ্রিন বলেন, সার্স-কভ ভাইরাসের সঙ্গে কোভিড-১৯ বা সার্স-কভ-২ ভাইরাসের খুবই মিল রয়েছে। আর ওই সার্স-কভ ভাইরাসটি কম আর্দ্রতা এবং ৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় আরও সতেজ হয়ে ওঠে।

২০১০ সালের ওই গবেষণায় দেখা গেছে, ফ্রিজের ভেতরে সার্স-কভ ভাইরাস অন্তত ২৮ দিন জীবন্ত টিকে থাকতে পারে।

ডক্টর ওয়ার্নার গ্রিন বলেন, ফ্রিজকে সঠিকভাবে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করতে হবে। বাজার থেকে কিছু কিনে আনলে তা আগে খুবই ভালো করে জীবাণুমুক্ত করতে হবে।

লাইজল বা ৪ লিটার পানির সঙ্গে ১/৩ কাপ ব্লিচ কিংবা গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে তাতে একটি শুকনো তোয়ালে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তার পর খাবারের বাক্স বা প্যাকেটগুলো খুব ভালো করে ওই তোয়ালে দিয়ে কয়েকবার পরিষ্কারের পর ফ্রিজে রাখতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD