শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

করোনায় ভূমি অফিস সহকারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের কালাচানের ছেলে গোলাম রব্বানী (৫২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মদন উপজেলা ভূমি অফিসের সহকারী পদে কর্মরত ছিলেন।

মদন উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভোগছিলেন। গত ২৭ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি কেন্দুয়া উপজেলার বালিজুরা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় শ্বশুরবাড়িতেই লাশ দাফন করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD