শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যা খাবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১

করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো জরুরি। এজন্য অবশ্যই একটু বুঝে শুনে খাবার খেতে হবে। তবে অন্যকিছু চিন্তা ভাবনা না করে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করুন। দুধে এমন কিছু গুণ আছে, যা এ সময়ে খুবই কাজে লাগতে পারে।

প্রতিরোধশক্তি

রোজ এক গ্লাস করে দুধ খেতে পারলে অনেক রোগই আপনার কাছে ঘেষবে না। উচ্চরক্তচাপ, স্ট্রোকের মতো অসুস্থতা আশঙ্কা অনেকটাই কমে যায় দুধ খেলে। তা ছাড়াও নানা ধরনের জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে শরীরকে।

প্রোটিন

এ সময়ে চিকিৎসকেরা বারবার বলছেন প্রোটিনযুক্ত খাবার খেতে। তাতে কিছুটা হলেও শক্তি পাবে শরীর। আর তার থেকে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়বে। এজন্য প্রতিদিনের খাবার তালিকায় দুধ রাখুন। করোনা আক্রান্ত হয়ে গেলে দুর্বলতা কাটিয়ে উঠতে দুধ খান কারণ দুধে উপস্থিত প্রোটিন শরীরে শক্তি দেবে।

কাজের ক্ষমতা

প্রচুর পরিমাণ ভিটামিনও থাকে দুধে। এ সময়ে চিকিৎসকেরা অনেককেই ভিটামিন খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শরীর তাতে কাজ করার শক্তি পাবে। মানসিক চাপ যদি বেশি হয়, তা হলেও দুধ খাওয়া ভাল। পেশি ও স্নায়ুকে স্থির থাকতে সাহায্য করে দুধে উপস্থিত বিভিন্ন পদার্থ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD