বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত এস আই টুটুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী এস আই টুটুল।

এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী।

এস আই টুটুল জানিয়েছেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানিনা পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।

এস আই টুটুল জনপ্রিয় এল আর বি ব্যান্ডের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।

দারুচিনি দ্বীপ নামক চলচিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন (ভালবাসলেই ঘর বাধা যায় না) চলচ্চিত্রে। ২০১৫ সালে আবারও দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন (বাপ জানেরব বায়োস্কোপ) চলচ্চিত্রে সেরা প্লেব্যাক সংগীত শিল্পী ও সেরা সুরকার হিসাবে তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচিত্র উৎসবে নিরন্তর চলচিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD