শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনা ভ্যাকসিন নিলেন জেমস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন দেশের শীর্ষ রক তারকা জেমস।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজেই উদ্যোগী হয়েছেন টিকাটি নেওয়ার বিষয়ে। তিনি মনে করেন, দেশের সকল নাগরিকই এই টিকা নেওয়া জরুরি।

যোগ করে তিনি আরও বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ দুপুর ১টার দিকে বিএসএমএমইউতে এসে ভ্যাকসিন গ্রহণ করেন।’

জানা যায়, জেমস-এর এই টিকা নেওয়ার বিষয়টির সঙ্গে সরকার, মন্ত্রণালয়, শিল্পী কোটা কিংবা কোনও সংগঠন জড়িত নয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD