বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কাসৌটি জিন্দেগি কে’ ছাড়ছেন পার্থ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

স্টারপ্লাসের জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে শীর্ষেই রয়েছে ‘কাসৌটি জিন্দেগি কে’। এতে অনুরাগ বসুর চরিত্রে অভিনয় করছেন পার্থ সামথান।

কিন্তু শোনা যাচ্ছে- পার্থ নাকি সিরিয়ালটি ছাড়ার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি পার্থর পক্ষ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন পার্থ। তাই তিনি এখন তার স্বাস্থ্য এবং অন্যান্য প্রজেক্টগুলোর প্রতি নজর দিতে চান। তবে এই অভিনেতাকে সিরিয়ালে রাখার জন্য যথা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন ‘কাসৌটি জিন্দেগি কে’র প্রযোজক একতা কাপুর।

শুধু পার্থ নয়, সিরিয়ালের আরেক অভিনেতা সাহিল আনন্দও নাকি অনুষ্ঠানটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনও পর্যন্ত দু’জনের একজনেরও পদত্যাগপত্র গ্রহণ করেনি প্রোডাকশন হাউজ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD