রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মের সেই ছোট্ট সর্দারের বিয়ে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

শাহরুখ, কাজল আর রানি মুখোপাধ্যায়ের সুপারহিট ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’। সেই ফিল্মের জনপ্রিয় চরিত্র সেই ‘সায়লেন্ট সর্দার’। নিশ্চয়ই আলাদা করে পরিচয় দিতে হবে না। সারা ফিল্ম জুড়ে আকাশের তারা গুনতে ব্যস্ত ছিল যে। সেই সর্দার পরজান দস্তুর এখন ২৯ বছরের দস্তুরমতো হ্যান্ডসাম যুবক। এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরজান।

বছর ঘুরলেই বিয়ে। পাত্রী তার বন্ধু ডেলনা স্রফ। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ঘোষণা করেছেন পরজান। সঙ্গে শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে হাসিমুখের ছবি। আগামী ফেব্রুয়ারিতেই তারা বিয়ে করছেন। মুম্বইয়ের এক পার্সি পরিবারে জন্ম পরজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বইয়েই থাকেন পরজান। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক তিনি।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছাড়াও ‘মোহাব্বতেঁ’, ‘জুবেইদা’, ‘কভি খুশি কভি গম’ ছবিতেও পরজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্ম প্রযোজনাও করেছেন। সেই শর্ট ফিল্মের কাহিনিও তার লেখা। পরজানের আরও একটি গুণ রয়েছে। তিনি খুব ভাল পিয়ানো বাজান। ৭ বছর বয়স থেকে পিয়ানো শিখেছেন। পরজান-ডালনার বন্ধুত্ব কলেজে পড়ার সময় থেকেই। গতবছর বান্ধবী ডালনার কাছে তিনি প্রেম নিবেদন করেন। গত অক্টোবরে বান্ধবীর কাছে প্রেম নিবেদনের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘১ বছর আগের সেই সুন্দর দিন, যখন সে সম্মতি জানিয়েছিল! আর মাত্র ৪ মাস’। ডেলনাও মুম্বইয়ের মেয়ে। একটি প্রাইভেট ফার্মের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি।

পরজানের ইনস্টাগ্রামে ডেলনার অনেক ছবি রয়েছে। তার মধ্যে একটি ছবিতে তারা ‘হম তুম’ টি-শার্ট পরে রয়েছেন। অনেকেই জানেন না, হাম তুম সিনেমার কার্টুন চরিত্রের কণ্ঠ পরজানেরই ছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD