শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

কে হচ্ছে মাশরাফি জুনিয়র?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

গত বছরের শেষ প্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘মাশরাফি জুনিয়র’ নামে একটি ধারাবাহিক নাটক। দীর্ঘ নাটকটি এরই মধ্যে ৫০তম পর্ব পেরিয়েছে। এখনও মাশরাফি জুনিয়রের দেখা মেলেনি।

তবে প্রতীক্ষার অবসান হচ্ছে ২৮ জানুয়ারি। এদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটির ৫৪তম পর্ব প্রচার হবে দীপ্ত টিভিতে। এ পর্বেই দর্শক জেনে যাবেন মাশরাফি জুনিয়র হতে যাচ্ছেন কে?

গ্রামের সাধারণ ভাইবোন মণি, মণ্ডার ক্রিকেট প্রেম আর জীবনের টানাপড়েন এবার ছাপিয়েছে শহর পর্যন্ত। হারানো ভাইকে খুঁজতে শহরে এসে মণি পেয়েছে বন্ধু আয়ানকে, ফিরে পেয়েছে ক্রিকেট।

এবার ক্রিকেট আর জীবনের এই লড়াই ডিঙিয়ে কে হবে আসল ‘মাশরাফি জুনিয়র’? মণি? আয়ান? নাকি ফিরে আসবে ক্রিকেট পাগল মণ্ডা।

দর্শকের এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে এ পর্বে।

সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফুর রহমান জর্জ, সাফানা নমনি, আনিন্দ, হামিম প্রমুখ।

টিভিতে প্রচারের পাশাপাশি এর প্রতিটি পর্ব প্রচারের পরের দিন সকালে দেখা যাচ্ছে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD