সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুব্ধ পরীমনি বললেন, ‘আমার পাগল পাগল লাগতেছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব পরীমনি। সমাজের নানা অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতেও পিছপা হন না এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

তাতে দেখা যায়, একজন শিক্ষক ও শিক্ষিকা মিলে এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করছে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন পরীমনি।

ভিডিওটির লিংক নিজের ফেসবুকে শেয়ার করে আবেগঘন ভাষায় প্রতিবাদ জানান পরীমনি। ক্ষোভ প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে। এখন আমার পাগল পাগল লাগতাছে ভাই। আল্লাহ!’

শিশু নির্যাতনের এমন ঘটনায় একজন মা হিসেবে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই অভিনেত্রী ।

এর আগে সমালোচকদের উদ্দেশ্যে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তাও দিয়েছেন পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’

নেতিবাচক মানসিকতার সমালোচনা করে পরীমনি লেখেন, ‘মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’

পোস্টের শেষাংশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে পরীমনি লেখেন, ‘আমি একটা পরী।’

ভক্ত-অনুরাগীরা তার এই স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী বক্তব্যের প্রশংসা করছেন। অনেকেই বলছেন, অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষকারীদের জন্য এটি একটি যথার্থ জবাব।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি ‘শাস্তি’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। লিসা গাজীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD