শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :

‘খাতরো কে খিলাড়ি’র শিরোপা জিতলেন কারিশমা তান্না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

‌‘খাতরো কে খিলাড়ি’র ১০ম মৌসুমের বিজয়ী হয়েছেন টেলিভিশন তারকা কারিশমা তান্না।

রোববার (২৬ জুলাই) রাতে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বসে এই রিয়ালিটি শোয়ের চূড়ান্ত আসর। সেখানেই বাকি দুই প্রতিযোগী করণ পাটেল ও ধর্মেশ ইয়েলান্ডেকে হারিয়ে বিজয়ীর মুকুট মাথায় তুলে নেন কারিশমা।

কারিশমা তান্নার হাতে ‘খাতরো কে খিলাড়ি’র ট্রফি তুলে দিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি।

পুরস্কার গ্রহণের পর কারিশমা বলেন- “‌‘খাতরো কে খিলাড়ি’র জার্নিটা আমার কাছে অনেক অসাধারণ। কারণ আমি আমার জীবনে এর আগে কখনও এমন অ্যাডভেঞ্চার ও থ্রিলের মুখোমুখি হইনি।”

সহ-প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়ে কারিশমা বলেন, “ভয়কে জয় করতে তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ‌‘খাতরো কে খিলাড়ি’ অনেক কিছু শিখিয়েছে আমাকে। যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।”

গত বছর বুলগেরিয়াতে শুরু হয় ‘খাতরো কে খিলাড়ি’র ১০ম মৌসুম। এ বছরের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার হয় অনুষ্ঠানটির।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD