শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান

খুলে নেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভেন্টিলেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে নেওয়া হয়েছে ৮৫ বছর বয়সী এই তারকার বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্ট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ওই মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়- মঙ্গলবার (১৩ অক্টোবর) আরও একবার ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হয় প্রবীণ এই অভিনেতার। নতুন করে এমআরআইও করা হয়। বুধবার (১৪ অক্টোবর) নতুন করে করোনা পরীক্ষা করা হবে।

বাবার শারীরিক অবস্থা প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু বলেন, ‘আগের চেয়ে ভালো আছেন বাবা। এক শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে।’

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অসুস্থ অভিনেতাকে দেখতে আজ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়- রাজ্য সরকার সৌমিত্রের চিকিৎসার সব খরচ বহন করছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর কলকার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু ৯ অক্টোবর বিকেলে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ’তে। পরে তাকে ১১ ও ১২ অক্টোবর প্লাজমা থেরাপি দেওয়া হলে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো।

কিন্তু ১২ অক্টোবর সন্ধ্যায় ৮৫ বছর বয়সী এই তারকার অবস্থার আরও অবনতি হয়। করোনার পাশাপাশি অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে। মূত্রথলিতেও সংক্রমণ ঘটে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD