শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খেলে ভুলবেন না কাঁটা গলানো ইলিশের স্বাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ইলিশ মাছ পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। যাও বা দু’একজন পাওয়া যাবে, তারা কাটার ভয়ে ইলিশ বেছে খেতে চান না।

যারা এই কাঁটার ভয়ে ইলিশ খান না, আজকের রেসিপিটি বিশেষভাবে আপনাদের জন্য।
জেনে নিন কাঁটা গলানো ইলিশ কীভাবে তৈরি করবেন

উপকরণ

ইলিশ মাছের মাঝের ৮ টুকরো, হলুদগুঁড়া সামান্য, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, টকদই ২ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, তেল আধা কাপ ও পানি ১ কাপ।

যেভাবে করবেন

পানি ছাড়া মাছের সঙ্গে সব উপকরণ মেখে তিন ঘণ্টা রেখে দিন। চুলায় ম্যারিনেট করা মাছ ও পানি দিয়ে হালকা আঁচে এক ঘণ্টা রান্না করতে হবে। বেশি সময় ধরে রান্না করায় মাছের কাঁটা নরম হয়ে যাবে। তোলার সময় লক্ষ্য রাখতে হবে, টুকরোগুলো যেন না ভেঙে যায়।

এবার গরম গরম ভাত বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন। কাঁটা বাছার ঝামেলা ছাড়াই উপভোগ করুন ইলিশের আসল স্বাদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD