শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

গাবতলীর হাটে পাকিস্তানি উট, দাম কত?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কুরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে গাবতলী পশুর হাটে দুটি উট তোলা হয়েছে। উট দুটি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও ক্রেতারা। দরদাম করছেন কেউ কেউ। বিক্রেতা দাম হাঁকাচ্ছেন একটি ২৮ লাখ, আরেকটি ২৭ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান নিয়মিত এ হাটে গরু ও মহিষ বিক্রি করেন। এ উট দুটির মালিকও হাফিজুর। তিনি বলেন, ২৮ আর ২৭ লাখ দাম বলছি। একটি ২৫ লাখ, আরেকটি ২৪ লাখ হলে দিয়ে দেব।

হাফিজুর বলেন, দুটি উটই জাহাজে করে পাকিস্তান থেকে আট দিন আগে এসেছে। আমি কিনেছি কুরবানির ঈদে বিক্রি করব বলে। দেখা যাক, শেষমেশ কখন আর কার কাছে বিক্রি করতে পারি।

তিনি বলেন, ১৫ লাখ পর্যন্ত দাম উঠেছে কিন্তু এ দামে দেওয়ার প্রশ্নই উঠে না। এতে আমার কেনা দামও হয় না।

অনেক মানুষ উটের সঙ্গে ছবি তুলছিলেন। হাফিজুর বলেন, অনেক মিডিয়া আসছে। আবার ফেসবুকেও মানুষ উটের ছবি আর ভিডিও দিচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD