শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :

গার্লফ্রেন্ড নিয়ে আজমির শরীফে শ্রাবন্তী পুত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চ্যাটার্জীর লাভ লাইফ এখন টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

ক’দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকা দামিনীর সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অভিমন্যু চ্যাটার্জী। জানিয়েছেন তিন বছর ধরে চলছে তাদের মন দেওয়া-নেওয়া।

এবার প্রেমিকাকে নিয়ে রাজস্থান সফরে বেরিয়েছেন অভিমন্যু। গিয়েছিলেন আজমির শরীফও।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইনস্টা স্টোরিতে দুজনের আজমির শরীফ দর্শনের ছবি পোস্ট করেন দামিনী। যেখানে ঝিনুকের (অভিমন্যু চ্যাটার্জী) পরনে রয়েছে কালো কুর্তা আর ফেজ টুপি, অন্যদিকে দামিনী পরে রয়েছেন বেইজ রঙের সালোয়ার কামিজ। করোনা আবহে দু’জনেই মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন।

রাজস্থানের মরুভূমিতে দাঁড়িতেও পোজ দিতে দেখা গিয়েছে দামিনীকে। যেখানে তিনি মাথায় পরেছিলেন ঐতিহ্যবাহী রাজস্থানি পাগড়ি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD