শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

গালওয়ানে চীন-ভারত সংঘর্ষ নিয়ে সিনেমার ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

ভারত ও চীনের সীমান্ত উত্তেজনার পারদ এবার ছোঁবে বলিউডকে। সীমান্তে ভারতীয় সেনাদের বীর হিসেবে উপস্থাপনের লক্ষ্যে গালওয়ান কাণ্ড নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউডের তারকা অভিনেতা ও প্রযোজক অজয় দেবগণ।

সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর চীনের আক্রমণ সিনেমার গল্প লেখা হচ্ছে বলে জানান তিনি। তবে এখনো সিনেমার নাম কি হবে তা জানানো হয়নি।

গালওয়ান উপত্যাকায় ভারতীয় ২০ সেনার নিহতের ঘটনাকে ‘দেশের জন্য আত্মত্যাগ’ হিসেবে সিনেমাটিতে চিত্রায়িত হবে। ভারতীয় সিনেমা সমালোচক তরুণ আদর্শ এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন। অজয় দেবগনের এফ ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করছে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

গত ১৫ জনু পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় চীনা সেনাবাহিনীর আক্রমণে বিশের বেশি ভারতীয় সেনা নিহত হয়। ওই সময় বিতর্কিত কিছু অঞ্চল চীন দখলেও নেয়। তবে, সিনেমায় অজয় অভিনয় করবেন কি না সে বিষয়ে নিশ্চত হওয়া যায়নি।

এ দিকে অজয়ের মুক্তি প্রতিক্ষীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ও যুদ্ধ কেন্দ্রিক। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই এতে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, এমি বৃক ও শরদ কেলকার। অভিষেক দদাইয়া পরিচালিত সিনেমাটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

বলিউডে যুদ্ধকেন্দ্রিক সিনেমার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে এ সব সিনেমা সব সময় প্রতিবেশিদের সঙ্গে সংঘটিত নানা ঘটনার জেরে তৈরি করা। আর তাই এসব সিনেমায় বলিউড ভারতীয় বাহিনীকে বরাবরের মত অকল্পনীয় বীর হিসেবে উপস্থাপন করে আসছে। যা সমালোচকদের তীর থেকে রক্ষা পায়নি কখনো। ১২০ কোটি মানুষের দেশ ভারতে এসব সিনেমা ব্যবসায় সফল হয়েছে বেশিরভাগ সময়ে।

বিশেষ করে পাকিস্তান বিরোধী সিনেমার জনপ্রিয়তা ভারতে বেশি। তবে চীনের সঙ্গে সাম্পতি ভারতের বৈরিতা ভারতের অলি-গলির মানুষের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই এ সিনেমাও দেশটিতে সফলভাবে ব্যবসায় করতে পারবে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।

অন্যদিকে, পুলওয়ামা হামলা ও পাকিস্তানে ভারতীয় পাইলট অভিনন্দনকে আটক করা নিয়ে নিয়ে একাধিক সিনেমার ঘোষণা আসে। তবে সেগুলোর কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। এ ছাড়া একাধিক সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তথ্য বিকৃত করে ‘পাকিস্তান-ভারত যুদ্ধ’ হিসেবে বর্ণনার চেষ্টা করা হয়েছে।

এদিকে, চীনের সঙ্গে ভারতীয় সেনাদের সঙ্ঘর্ষ নিয়ে দেশটির দায়ীত্বশীলদের প্রতি মিথ্যাচারের অভিযোগ রয়েছে। তাই সিনেমায় কল্পনা আর মিথ্যার আশ্রয় নেয়া হতে পারে বলে ধারণা করছেন সমালোচকরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD