মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

গাড়িতে স্যানিটাইজার রাখার বিষয়ে সতর্ক থাকুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০
Cropped hands using alcohol-based hand sanitizer in car background

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে বের হয়ে গাড়িতে অনেকে অ্যালকোহল মেশানো হ্যান্ড স্যানিটাইজার রাখছেন।

তবে আপনি জানেন কী? এই স্যানিটাইজারের জন্যই আগুন লেগে যেতে পারে বদ্ধ গাড়িতে!

বিশেষজ্ঞরা বলছেন, গাড়িতে বেশি পরিমাণে স্যানিটাইজার মজুদ করলে ও গাড়ির ভেতরের তাপমাত্রা ৩০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তবেই তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

কেন জ্বলতে পারে আগুন?

বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে তৈরি স্যানিটাইজার। ভালো জাতের স্যানিটাইজারে থাকে খুব বেশি মাত্রায় অ্যালকোহল। তাই তার জীবাণু নাশ করার ক্ষমতা বেশি।
তবে এসব স্যানিটাইজার ভাইরাসকে যেমন ধ্বংস করে, তেমনি নিজের মধ্যেও রয়েছে বিধ্বংসী ক্ষমতা। অ্যালকোহল অতিমাত্রায় দাহ্য বলে তাতে আগুন ধরে যেতে পারে।

বিশেষ করে যদি অনেকক্ষণ খুব গরম জায়গায় রেখে দেয়া হয়। একই কারণে রান্না করার সময় হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন না।

এখন যেহেতু গরম, তাই এসি না থাকলে গাড়ির ভেতরে স্যানিটাইজার না রাখাই ভালো। এ ছাড়া রোদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখলে গাড়ি আরও গরম হয়ে যায়। তখন গাড়িতে আগুন লাগার আশঙ্কা বেড়ে যায়।

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের তরফ থেকে বলা হয়েছে– অ্যালকোহলসমৃদ্ধ স্যানিটাইজার গাড়িতে রাখা ঠিক নয়। তার ওপর তা রাখা হয় প্লাস্টিক বোতলে। তা হলে বিপদ বাড়ে।

কীভাবে রাখলে ভালো থাকে স্যানিটাইজার?

স্যানিটাইজারের ঢাকনা শক্ত করে আটকাতে হবে। ব্যাগের মধ্যে অথবা ঘরের একটু ঠাণ্ডা কোণে রাখুন। আর শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD