সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গোপনে বিয়ে করলেন স্কারলেট জোহানসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ব্ল্যাক উইন্ডো তারকা স্কারলেট জোহানসন গোপনে বিয়ে করলেন। মার্কিন কৌতুকশিল্পী কলিন জস্টকে বিয়ে করেছেন তিনি। বৃহস্পতিবার তাদের বিয়ের খবর জানায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিলস অন হুইলস’।

সংস্থাটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জানানো হয়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। করোনা আবহে সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের মে মাসে বাগদান সেরে ফেলেন স্কারলেট-কলিন। ৩৮ বছর বয়সী জস্টের এটি প্রথম বিয়ে হলেও, স্কারলেট জোহানসন (৩৫) কিন্তু এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফ্রেঞ্চ ব্যাবসায়ীর সঙ্গে রোমান ডোরিয়াক (দ্বিতীয়) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্কারলেট। রোমানের সঙ্গে তার একটি মেয়েও রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD