শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

গোপনে হানিমুনে পূর্ণিমা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পাশাপাশি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগামাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। কারণ, পূর্ণিমার স্বামী বয়সে ছোট। এ বিষয়ে কিছুদিন আগে গণমাধ্যমে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন।

এ দিকে নতুন খবর হলো হানিমুনে গেছেন পূর্ণিমা ও রবিন। বিয়ের পরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল তাহলে কবে যাচ্ছেন হানিমুনে পূর্ণিমা, কিংবা কোথায় হানিমুন করতে যাবেন?

অবশেষে সূত্র থেকে জানা গেল, তারা ইতোমধ্যে হানিমুনে চলে গেছেন। দেশে ফিরে আসবেন খুব শিগগিরই।

একাধিক সূত্র থেকে আরও জানা যায়, ‘হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করে রাখতেই গোপনে গিয়েছেন তারা। এই সফরের কোনো ছবি বা ভিডিও এমনকি কোনো তথ্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেননি।’

তবে পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ‘থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা দম্পতি। গত ২৮ জুলাই ঢাকা থেকে উড়াল দেন তারা। সেখানে দর্শনীয় স্থান ঘুরেই দেশে ফিরবেন তারা।’

প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD