শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

গোপন বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন মাহিরা খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান নতুন ভেঞ্চার ‘ম্যাশন’ নিয়ে দারুণ ব্যস্ত। তারই বিজ্ঞাপনী প্রচার সারতে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ‘গোপন বিয়ে’ নিয়ে তাকে ঘিরে যে গুঞ্জন রয়েছে, তার জবাব দিয়েছেন।

অনেকেই বলছেন, চুপিচুপি নাকি বিয়েটা সেরে ফেলেছেন মাহিরা খান। হাসতে হাসতে এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দেন মাহিরা। পরে বলেন, আমার আঙুলে কি কোনো বিয়ের আংটি দেখছেন? আর আমি বিয়ে করলে বুঝি আপনারা টের পেতেন না?

এরপরই মাহিরা উত্তর দেন আরেকটি প্রশ্নের। তিনি নাকি টম ক্রুজের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন? এ পসঙ্গে হাসতে হাসতে পাক এই অভিনেত্রী বলেন, এই খবরটা নিশ্চয়ই টমের দলের লোকজন সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছে।

টম ক্রুজের উদ্দেশে নায়িকা বলেন, প্রিয়তম, আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম তোমার-আমার এই খবরটা যেন প্রকাশ না পায়। যাই হোক, মন খারাপ করো না। খুব জলদি দেখা হচ্ছে আমাদের।

বলিউডে ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিত মাহিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD