বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ঘর ভাঙছে নেহা কক্করের? যা বললেন গায়িকার স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ফের উঠেছে বলিউড গায়িকা নেহা কক্করের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। আগেরবার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন গায়িকা নিজেই। এবার দায়িত্বটি পালন করলেন নেহার স্বামী রোহনপ্রীত সিং।

ভারতীয় সংবাদমাধ্যমকে রোহনপ্রীত বলেন, “এগুলো সব বানানো গল্প। লোকজন তো নানা কথা বলবেই। আজ না হয় কাল বা পরশু তারা কিছু মন্তব্য করবেই। কিন্তু এই মন্তব্যের প্রভাব যেন নিজেদের সম্পর্কে না পড়ে।”

নেহার স্বামী আরও বলেন, “লোকের কাজই হল কথা বলা। এসব মন্তব্য করে ওরা মজা পান। তাই যে যা ইচ্ছা বলুন। আমরা নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছি। ব্যক্তিগত জীবন ও পেশা দুটো দিক আলাদা ভাবে রাখা উচিত। আর আমরা যোগ্য বলেই আমাদের নিয়ে কথাবার্তা হচ্ছে। বোঝাই যাচ্ছে, আমরা দু’জনই জীবনে এগিয়ে যাচ্ছি।”

বছর খানেক আগে একবার গুঞ্জন উঠলে কয়েকটি ছবি দিয়েই উড়িয়ে দিয়েছিলেন গায়িকা। ছবিতে দেখা যাচ্ছিল, নেহার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন রোহান। তারপর আর ডানা মেলেনি গুঞ্জন। বছর খানেক পর মাথাচাড়া দিতেই থামিয়ে দিলেন নেহার স্বামী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD