বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

চমক নিয়ে ফিরেছে সালমানের ‌‘বিগ বস’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বিগ বস-সিজন ১৪ এর কার্যক্রমশুরু হয়েছে। ইতিমধ্যেই বিগ বসের লিভিং রুমে ফিরেছে বলিউড তারকা সালমান খান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার থেকে বিতর্কিত বিগ বসের কার্যক্রম শুরু হয়েছে। মার্চ থেকেই বিগ বসের কার্যক্রম বন্ধ ছিল।

ইতিমধ্যেই অভিনব শুক্লা, আইজাজ খান, রাহুল বৈদ্য, পবিত্রা পুনিয়া, জেসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি এবং শেহজাদ দেওল বিগ বস ১৪-এর ঘরে প্রবেশ করেছেন। তবে বেশ কয়েকজন প্রতিযোগী এতে যোগ দিতে অস্বীকার করেছেন।

এবারে বিগ বসের সিজনে ১৪ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়, এখন পর্যন্ত ১২ জন প্রতিযোগী বিগ বসের হাউজে ঢুকেছেন।

‘বিগ বস’ অনুষ্ঠানটি কালার্স টিভিতে প্রচার করা হচ্ছে। বিগ বসে করোনার স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তারকাদের ইতিমধ্যেই সেল্ফ কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব তারাকার বিভিন্ন হোটেলে থাকছেন। দর্শকদের জন্য তাদের পরিচিতি পর্বের জন্য রিয়েলিটি ভিডিওর কাজ তারা শুরু করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD