শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :

চলচ্চিত্রের মহরতে মোনাজাত, জানতেন না সেই খাদেম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

চলচ্চিত্রের মহরতে মোনাজাত করে সমালোচনার মুখে পড়েছেন এক মসজিদের খাদেম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ‘ইস্টিশন’ নামের একটি চলচ্চিত্রের মহরতে একজন পাঞ্জাবি টুপি পরিহিত একজন দোয়া করছেন। প্রথম দেখাতেই মনে হবে তিনি একজন ইমাম বা আলেম।

তবে ভাইরাল ভিডিওর সেই ব্যক্তি কোনও আলেম বা মাদরাসা সংশ্লিষ্ট কেউ নন। তার নাম মোহাম্মদ হোসাইন। তিনি হেফজ শেষ করে একটি মসজিদে খেদমত করতেন; পাশাপাশি বিভিন্ন বাসায় আরবি পড়ান।

লেখক মাওলানা সাইমুম সাদী জানিয়েছেন, ‘মোহাম্মদ হোসাইন নামের সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে সরল মনে হয়েছে। আমার সাথে কথা বলার সময় সে কান্না করছিলেন, তিনি জানতেন না এটি কোনও সিনেমার মহরতের অনুষ্ঠানের মোনাজাত ছিল। এ বিষয়ে অনুনয়-বিনয় করে ক্ষমা চেয়েছে সেই ব্যক্তি।

সেই ব্যক্তি জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওর ঘটনা প্রায় ১০ মাস আগের। তখন তিনি রাজধানীর একটি মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন। মসজিদ থেকে চাকরি ছেড়েছেন প্রায় ছয় মাস হয়েছে। বর্তমানে তিনি কোন মসজিদের সাথে সংশ্লিষ্ট নন। ঘটনা সম্পর্কে তার বক্তব্য, ‘একদিন রাজধানীর মগবাজার এলাকার কোথাও যাচ্ছিলেন তিনি। কেউ একজন ডেকে বলেছিলেন আমাদের একটা অনুষ্ঠানের দোয়া করতে হবে। কথা মতো দোয়া করেছিলেন। অনুষ্ঠানটি কোন সিনেমার ছিল আদৌ বুঝতে পারেননি তিনি’।

চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মোনাজাত নিয়ে কথা হয় কাহিনিকার ও চিত্রনাট্য লেখক মাসুম রেজার সঙ্গে। বুধবার দুপুরে তিনি বলেন, ‘আমি সিনেমাটির রাইটার। আমি অন্যদের মধ্যে সেখানে আমন্ত্রিত। ওই আয়োজনটা সম্পূর্ণই করেন প্রযোজক। তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকেই অনুষ্ঠানটিকে ওভাবেই সাজিয়েছেন। আর কোথাও মোনাজাত হলে আমি ব্যক্তিগতভাবে এড়িয়ে যেতে পারি।’

ইস্টিশন চলচ্চিত্রে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর, অনন্ত হিরা, আফ্রি সেলিনা আফ্রি, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত দা, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস আই ফারুক। বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

তানভীর-আফ্রির ভিন্ন রকম প্রেমের গল্প এটি। তারা দুজন দুজনকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার কাহিনিতে রয়েছে নানা ঘটনা-দুর্ঘটনা। এমন প্রেমকাহিনি নিয়েই গড়ে উঠেছে ‘ইস্টিশন’ সিনেমার গল্প- এমনটাই গণমাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আবহমান বাংলার লোকগাথা পল্লীর অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ে ওঠা এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের আত্মকাহিনি ও তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা ও দুর্ঘটনার বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘ইস্টিশন’।

জানা গেছে, একটানা শুটিং করে এরই মধ্যে ছবির দৃশ্য ধারণ শেষ হয়েছে। বর্তমানে ছবিটির সম্পাদনা চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD