শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

চলচ্চিত্রে আসছেন নোভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি। আগের মতো কাজে নিয়মিত নন। তবে দর্শকের কাছে ফুরিয়ে যায়নি তার আবেদন। হঠাৎ হঠাৎ যখন হাজির হন পর্দায়, সেটা টের পান নোভা। ক্যারিয়ারটা শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে।

বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। তবে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক।

বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, ‘যখন নিয়মিত কাজ করতাম তখনও বেশ প্রস্তাব আসতো চলচ্চিত্রে অভিনয়ের। ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

নির্মাতা রনি ভৌমিক তার ছবিটির প্রসঙ্গে জানান, ছবিতে সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ছবিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। তার সঙ্গে আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ। ছবিটির নির্মাণ কাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘মৃধা ভার্সেস মৃধা’।

প্রসঙ্গত, আরটিভিতে নির্মাণ হচ্ছে ‘গোলমাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এ নাটকে দেখা মিলবে নোভার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD