শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

চলচ্চিত্রে নায়িকা হিসেবে ধরা দিচ্ছেন এভ্রিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে আলোচনায় মডেল জান্নাতুন নাঈম এভ্রিল। মুকুট হারালেও নিজ যোগ্যতায় এগিয়ে চলেছেন এই তরুণী।

টিভি নাটক, মডেলিং ও গানচিত্রে তার সরব উপস্থিতি। এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

প্রথমবারের মত ‘ক্যাশ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন এভ্রিল।

ক্যাশ ছবির নির্মাতা সৈকত নাসির। স্বদেশ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

এভ্রিল ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা নিরব ও অভিনেত্রী পূজা চেরি। এতে আরও বেশ কয়েকটি চরিত্রে দেখা যাবে নবাগত অভিনয়শিল্পী এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদকে।

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ছবির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান সৈকত নাসির।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর তথ্য গোপনের দায়ে সেরার ‍মুকুট হারিয়েছিলেন এভ্রিল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD