শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

চলুন ঘুরে আসি বরুণ-নাতাশার ওয়েডিং ভেন্যু থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বরুণ ধাওয়ান। এ খবর প্রকাশ্যে আসতেই হবু এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাদের ভক্ত, বন্ধু ও সহকর্মীরা।

আগামী ২৪ জানুয়ারি সাত জনমের বন্ধনে বাঁধা পড়তে যাচ্ছেন বরুণ-নাতাশা।

জানা গেছে- তাদের বিয়েতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু মিলে উপস্থিত থাকবে মোট ৫০ জন অতিথি।

বরুণ-নাতাশার বিয়ের সকল আনুষ্ঠানিকতা হবে আলিবাগে এমনটা আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু আলিবাগের কোথায় সেটি ছিলো অজানা।

সম্প্রতি জানা গেছে- আলিবাগের ‘দ্য ম্যানসন হাউজ’ নামক একটি রিসোর্টে হতে যাচ্ছে বরুণ-নাতাশার বিয়ের সকল রিচ্যুয়াল। যেটি কিনা সাসাওয়ানে বিচ থেকে মাত্র এক মিনিটের দূরত্বে অবস্থিত।

অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন ও সারি সারি পাম গাছে ঘেরা রিসোর্টটি ছোটখাটো একটি ওয়েডিং অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। সেই সঙ্গে রয়েছে পুলও।

বিয়ের আনুষ্ঠানিকতার জন্য পরিবার নিয়ে এরইমধ্যে আলিবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক তাদের বিয়ের ভেন্যু…

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD