শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

চিকিৎসক পপি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি খুলনায় ছিলেন। পুরো লকডাউন নিজ গ্রামের বাড়িতেই আটকা ছিলেন এই নায়িকা।

করোনায় আক্রান্ত হওয়ার আগে অবশ্য নিজ এলাকায় অসহায় মানুষের মাঝে একাধিকবার ত্রাণ বিতরণ করতে দেখা গেছে পপিকে।

সম্প্রতি ঢাকায় ফিরেছেন গ্লামারাস পপি। তার ভক্তদের জন্য সুখবর হলো ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি ছবিতে অভিনয় করবেন তিনি।

জানা যায়, অল্প দিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে। এতে ভালোবাসা, লকডাউন, ডিভোর্স ও অন্যান্য বিষয় উঠে আসবে।

আর ‘ভালোবাসার প্রজাপতি’তে পপিকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। তিনি জানান, গল্প ও চরিত্র তার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছেন দর্শকেরাও সেটি গ্রহণ করবেন।

মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। সেটি ১৯৯৭ সালের কথা। ছবিতে পপির নায়ক হিসেবে ছিলেন তৎকালীন সুপারস্টার ওমর সানী। ক্যারিয়ারে দেড়শ’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন পপি।

এছাড়া নাটক, বিজ্ঞাপন ও স্টেজ শোতে সরব পপি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD