শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঞ্জয় দত্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ক্যান্সারকে পাত্তা না দিয়ে আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সঞ্জয় দত্ত। ইতিমধ্যে ‘শামশেরা’র ডাবিং শুরু করেছেন তিনি। নভেম্বরে ফিরবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র ফ্লোরে।

শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিতে কিছু দিন আগে বন্ধু তারকা হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিমের সেলুনে গিয়েছিলেন সঞ্জয়। সেখান থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন হাকিম।

যেখানে বলিউডের এ অভিনেতা বলেছিলেন, ক্যান্সারকে হারিয়ে তিনি জয় ছিনিয়ে নেবেনই। কতদিন আর বাড়িতে বসে থাকা যায়? একদিন না একদিন তো জীবনে ফিরতেই হবে।

জানা গেছে, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে সঞ্জয় দত্তের শরীর। চিকিৎসকের নির্দেশ মেনে চলছেন তিনি। বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল তার।

গত সোমবার তার রিপোর্ট এসেছে। তার সব রিপোর্ট ভালো। নিজের সুস্থতা বুঝেই ফ্লোরে ফেরার পরিকল্পনা করেছেন সঞ্জয়। সব ঠিক থাকলে এই মারণব্যাধিকে হারিয়ে সুস্থ জীবনে ফিরবেন ৬১ বছর বয়সী এ তারকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD